কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক করার ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আরেক ম্যাচে জুভেন্টাস হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে ডাচ ক্লাব পিএসভি। ব্রেস্তকে ৭-০ গোলে বিদ্ধস্ত করেছে পিএসজি। আর ড্র করেও শেষ ষোলতে বরুশিয়া ডর্টমুন্ড।
সান্টিয়াগো বার্নবুতে প্রথম লেগের এক গোলের লিড নিয়ে সিটিকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪ মিনিটে যেতেই এমবাপ্পে গোলের দেখা পান। এমবাপ্পের জোড়া গোল নিয়েই বিরতিতে যায় রিয়াল।
আর দ্বিতীয়াধ্বে নিজের হ্যাটট্রিক পূরণ করে সিটির হারের বেদনা আরও বাড়িয়ে দেন এমবাপ্পে। শেষ দিকে নিকো গঞ্জালেস সিটির হয়ে একটি গোলও শোধ করেন। কিন্তু ততকক্ষনে ম্যাচ থেকে ছিটকে যায় সিটি। শেষ ষোলোতে রিয়ালের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন কিংবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার হবে ড্র।
২-১ গোলে প্রথম লেগ জেতা জুভেন্টাস ফিরতি লেগে অঘটনের শিকার। পিএসভি আইন্দহোভেনের মাঠে ৩-১ গোলে হেরেছে তারা।
আর পিএসজি গোলবন্যায় ভাসিয়েছে ব্রেস্টকে। ৭-০ গোলে দ্বিতীয় লেগ জিতেছে ফরাসি জায়ান্টরা। দুই লেগে ১০-০ গোলের অগ্রগামিতায় তারা শেষ ষোলোতে। পরের ধাপে প্রতিপক্ষ লিভারপুল কিংবা বার্সেলোনা।
এদিকে বরুসিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে স্পোর্তিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় দ্বিতীয় লেগের ফল জার্মানদের শেষ ষোলোতে ওঠা আটকাতে পারেনি। পরের পর্বে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা কিংবা লিল।