মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে ৮ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নিজ নামের একাধিক ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করেছেন।
এদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীনের নামে দায়ের করা মাওলার এজাহারে বলা হয়, তিনি ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।