ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে জেন-জি বিপ্লবের প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2025 ইং
সাবেক প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী
ad728
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পতনে বাংলাদেশের ‘জেন-জি বিপ্লব’-এর প্রভাব স্বীকার করেছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। একইসঙ্গে, মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেসনাল ঘোষণা গ্রহণের জন্য তিনি জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসনাল অফিসে এক আলোচনা সভায় সোটো এ মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকানরা। ভবিষ্যতের শান্তিপূর্ণ ক্ষমতায়নের প্রচেষ্টার জন্য ড্যারেন সোটোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এক টুইট বার্তায় ড্যারেন সোটো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালীন সময়ের হালনাগাদ তথ্য দেয়ার জন্য মার্কিন-বাংলাদেশি জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন বলে জানান তিনি।

এর আগে, ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে মার্কিন কংগ্রেসম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও জনগণের ইচ্ছাকে সম্মান করা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণকে ভোট দিতে দিন।

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য চেয়ে এক ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted