ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 1, 2025 ইং
এক মায়ের বিরুদ্ধে কুপিয়ে হত্যার ছবির ক্যাপশন: এক মায়ের বিরুদ্ধে কুপিয়ে হত্যার
ad728

নরসিংদীর রায়পুরায় নিজের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিরিনা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিন নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানান তিনি।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের মা পলাতক আছেন।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted