রোববার (২ মার্চ) বিকেলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই দেশ ৯১ ভাগ মুসলমানের দেশ হলেও কোনো শ্রেণি, গোষ্ঠী, সম্প্রদায় আতঙ্কে থাকবে না। নিজের হাতে আইন তুলে নেয়া সঠিক নয়। এমনটা হলে সমাজে আইনশৃঙ্খলা ফিরবে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম।