ঢাকা | বঙ্গাব্দ

এবার উন্নয়ন ব্যয় কমেছে ৪৯ হাজার কোটি টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2025 ইং
জাতীয় অর্থনৈতিক ছবির ক্যাপশন: জাতীয় অর্থনৈতিক
ad728
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রেখে যাওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ব্যয় ৪৯ হাজার কোটি টাকা কমিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ব্যয় কমার ফলে এখন চূড়ান্ত এডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। এডিপির মূল আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

সোমবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আরএডিপি উপস্থাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। এনইসি সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এক টাকাও খরচ করতে পারেনি ৮৯ প্রকল্প। অন্যদিকে, এক শতাংশও কাজ হয়নি ১২১ প্রকল্পে। স্বাস্থ্য খাতের বরাদ্দ কমছে ৫০ শতাংশ। বিদেশি ঋণের বরাদ্দ কমেছে ৮১ হাজার কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted