ঢাকা | বঙ্গাব্দ

সুবিধা নিয়ে ফাইনালে ভারত, ৭০৪৮ কিমি দৌড়েও ক্লান্তিহীন নিউজিল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2025 ইং
বড় টুর্নামেন্টে ক্রিকেটের পরাশক্তি ভারত ছবির ক্যাপশন: বড় টুর্নামেন্টে ক্রিকেটের পরাশক্তি ভারত
ad728

বড় টুর্নামেন্টে ক্রিকেটের পরাশক্তি ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার প্রথাটা আজ আর নতুন নেই। বরাবরের মতো চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা একই সুবিধা পাচ্ছে। যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা গেছে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে।

দেখা দেবেইবা না কেন? চ্যাম্পিয়ন্স ট্রফির ভ্রমণ-ঝক্কির একটি পরিসংখ্যানে যা উঠে এসেছে, তাতে করে যে কেউই ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে কথা বলবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের ফাইনালে উঠেছে ভারত আর নিউজিল্যান্ড। খেলার মাঠে দুই দলই ছিল দুর্দান্ত। কিন্তু ফাইনালে ওঠা ভারত যে সুবিধা পেয়েছে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড ঠিক তার উল্টো মেরুতে। ক্রিকেট বোদ্ধারা বলছেন- সুবিধা নিয়ে ফাইনালে ভারত, আর হাজার হাজার কিমি পথ দৌড়েও ক্লান্তিহীন নিউজিল্যান্ড।

'রেডিট পেজ আর ক্রিকেট'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি দলের ভ্রমণের পরিমাণ উল্লেখ করা হয়েছে, যা বেশ বৈষম্যমূলক। সেখানে দেখা যাচ্ছে, সব ম্যাচ দুবাইয়ে খেলা ভারতের ভ্রমণ ০ কিলোমিটার। অন্যদিকে সবচেয়ে বেশি ভ্রমণ-ঝক্কি সামলাতে হয়েছে নিউজিল্যান্ডকে, ৭০৪৮ কিলোমিটার।



নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স