ঢাকা | বঙ্গাব্দ

শাল্লায় জলমহাল লুটে ব্যর্থ হয়ে খলায় আগুন দিলেন গ্রামবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সতোয়া জলমহালের মাছ লুট হবে এমন সংবাদের ভিত্তিতে সেই জলমহালে অবস্থান নেয় দিরাই থানা পুলিশ, শাল্লা থানা পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। পরে সেখানে বাঁশ, জাল, পলোসহ উপস্থিত হয় শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুরসহ প্রায় ১৫ থেকে ২০ গ্রামের মানুষ। পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন মাইকিং করে তারা কেউ যেন জলমহাল লুট না করে সেই জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু এতে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে জড়ো হওয়া মানুষ জলমহালের মাছ লুট করতে না পেরে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়

শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সতোয়া জলমহালটি লুট করার জন্য ৬ থেকে ৭ হাজার মানুষ জড়ো হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে সতোয়া জলমহালে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে ছিল। সেজন্য এই জলমহালটি জড়ো হওয়া মানুষ লুটপাট করতে পারেনি। সেই ক্ষোভে জলমহালের দুটি খলায় তারা যাওয়ার সময় আগুন ধরিয়ে যায়। তবে এখন সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে। 


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স