শনিবার (৮ মার্চ) দুপুরে ঢামেকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ঢামেক পরিচালক বলেন, শিশুটির শারীরিক অবস্থা অবনতির দিকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
চিকিৎসকরা শিশুটির ব্যাপারে খুব আশাবাদী নন বলেও জাএদিকে, ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন শিশুটিকে শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টায় লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পিআইসিইউতে নেওয়া হয়।নান তিনি। মো. আসাদুজ্জামান বলেন, মেডিকেল বোর্ড বসে শিশুটির চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা বিনা মূল্যে করা হবে বলেও জানান পরিচালক।
আল-আমিন সাঈফী