ঢাকা | বঙ্গাব্দ

এবার নানা বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণচেষ্টার শিকার’ শিশু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

শনিবার (৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি।


মামলার বাদী জানান, তার নাতনি প্রথম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে সে যশোরে থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরে নানাবাড়ি বেড়াতে আসে শিশুটি। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স