ঢাকা | বঙ্গাব্দ

প্রখ্যাত গাইনোকোলজিস্ট অধ্যাপক টি এ চৌধুরী আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

অধ্যাপক ডা. টি এ চৌধুরীর পারিবারিক একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অধ্যাপক ডা. টি এ চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 

অধ্যাপক ডা. চৌধুরী ১৯৩৭ সালের ১০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। তিনি ১৯৬০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন এবং অনার মার্কসহ প্রথম স্থান অধিকার করেন। পরে তিনি লাহোরের কিং অ্যাডওয়ার্ড কলেজে ভর্তি হন। প্রথম বর্ষ পড়ার পর সরকারি বৃত্তি নিয়ে ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস অব এডিনবার্গ যান এবং সেখানে থেকে এফআরসিএস সম্পন্ন করেন। তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৬৫ সালে রয়েল কলেজ অব অবসটেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে এমআরসিওজি পাস করেন।

ডা. টি এ চৌধুরীর কর্মজীবন

তৌহিদুল আনোয়ার চৌধুরী দেশে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ৬ বছর ছিলেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হন। ১৯৮০’র দশকে চৌধুরী তৎকালীন আইপিজিএমে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) যোগ দেন এবং ১৯৮৭ সালে এর পরিচালক হিসেবে নিয়োগ পান। ১৯৯৪ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স