ঢাকা | বঙ্গাব্দ

হেলিকপ্টারে মাগুরা যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন সারজিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

তিনি বলেছেন, সেনাবাহিনী ও র‌্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন এনসিপির এ নেতা।

সারজিস আলম লেখেন, চলেন সোজাসাপ্টা কিছু আলাপ করি। ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন, সেই ফুটেজ নিয়ে। নৃশংস একটা ঘটনা ঘটল। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা।

তিনি লেখেন, আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো ১৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। ১৮০ দিন অনেক বেশি হয়ে যায়। এটা ১-২ মাসের মধ্যে করা উচিত। না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না।



নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স