পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। আজ সোমবার (১৭ মার্চ) সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সিআইডি জানায়, গতকাল রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।
এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।
সিআইডি’র ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম উদ্দিন
গত ০৯ মার্চ ২০২৫, রবিবার জনাব গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) সিআইডি, বাংলাদেশ পুলিশ-এর ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্ব ভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।
গত ০৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখে সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি, জনাব মোঃ মতিউর রহমান শেখ-কে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডি’র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।
দৈনিক দুর্বার