ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন-জেলেনস্কির শান্তি আলোচনা শিগগিরই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
চলতি সপ্তাহেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মার্কিন মধ্যস্থতাকারী কর্মকর্তা স্টিভ উইটকফ।

স্টিভ উইটকফ জানান, শান্তিচুক্তির সম্ভাবনা নিয়ে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির দাবিদাওয়া শুনে একটি খসড়া চুক্তি প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, "আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি, ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আশা করছি, দুই প্রেসিডেন্টের মধ্যে ইতিবাচক আলোচনা হবে।"

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইউক্রেন। বিষয়টি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে বলে জানিয়েছেন উইটকফ। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার তিন থেকে চার ঘণ্টার আলোচনা হয়েছে, যা তিনি "ইতিবাচক" বলে মন্তব্য করেছেন।

তবে সম্ভাব্য শান্তিচুক্তিতে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ডের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি উইটকফ।

এদিকে, গত শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, "এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।" যদিও যুদ্ধবিরতির শর্ত হিসেবে রাশিয়া বেশ কিছু দাবি উত্থাপন করেছে, যা আলোচনা শেষে স্থায়ী শান্তিচুক্তির দিকে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স