চুয়াডাঙ্গা ভোক্তার অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে শিশু খাদ্য, কাপড় ও কসমেটিকস পণ্য তদারকি করা হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা শহরের বড় বাজার ও নিউ মার্কেটে ভোক্তা অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে শহরের বিএইচবি এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া, নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অভিযোগে মেসার্স সৌখিন স্টোর ও মেসার্স পায়েল কসমেটিকসকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।