ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকে লিটনসহ চোর চক্রের তিনজন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাড়ির লোকজনকে মারধর করে দুইজন পালিয়ে গেলেও লিটনকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, নিহত লিটন গত ১৫-১৬ বছর ধরে চট্টগ্রামে বসবাস করছেন বলে জানতে পেরেছি। এর আগেও তিন বছর আগে চুরির দায়ে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেছিলেন। শুক্রবার রাতে চুরির অভিযোগে স্থানীয় জনগণের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স