ঢাকা | বঙ্গাব্দ

বিভিন্ন উদ্দেশ্যে গড়ে ওঠা সংগঠন স্বাধীন সাংবাদিকতায় বড় অন্তরায়: গণমাধ্যম কমিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গণমাধ্যম সংস্কার কমিশন তাদের সুপারিশে বলেছে, সাংবাদিকদের ইউনিয়ন, সংঘ বা সমিতিগুলো তাদের কার্যক্রম পরিচালনায় স্বাধীন। তবে সাংবাদিকদের ইউনিয়ন ছাড়াও নানা কারণ ও উদ্দেশ্যে সাংবাদিকদের অসংখ্য সংগঠন গড়ে উঠেছে।

একই জেলা বা উপজেলায় একাধিক প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। একইভাবে বিভাগ ও এলাকাভিত্তিক সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। কিছু সংগঠন রাজনীতিকদের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সুবিধা লাভের জন্য ক্ষমতা তোষণে লিপ্ত বলেও অভিযোগ রয়েছে।

এ পটভূমিতে সৃষ্ট পরিস্থিতি সাংবাদিকতা পেশার জন্য শুধু অপ্রীতিকরই নয়, বরং স্বাধীন সাংবাদিকতার জন্য বড় অন্তরায়। তাই ইউনিয়ন ছাড়া অন্যান্য সংগঠনকে সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি না দেয়ার অধিকার সরকার বা অন্য সব প্রতিষ্ঠানের রয়েছে।

ফলে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা এসব সংঘ-সমিতির প্রাপ্য নয়। সম্পাদকীয় প্রতিষ্ঠানও এ বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে বলে কমিশন আশা প্রকাশ করে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স