স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম গত শুক্রবার থেকে ইতিকাফ পালনের উদ্দেশ্য মসজিদে অবস্থান করছিলেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, তিনি এতোদিন সুস্থ ছিলেন। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
আল-আমিন সাঈফী