ঢাকা | বঙ্গাব্দ

‘তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি তাকে বলেছি যে বিবি (নেতানিয়াহুর ডাকনাম), তুরস্কের সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমি সত্যিই মনে করি যে আপনি তা সমাধান করতে পারবেন এবং তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন। আমাদের সবারই যৌক্তিক আচরণ করা উচিত।”

“আমি তাকে আরও বলেছি যে তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব, খুব ভালো সম্পর্ক এবং যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব। তাই আমি আশা করছি যে সামনে আর কোনো সমস্যা থাকবে না এবং আমি মনে করি যে সামনে আর কোনো সমস্যা থাকবে না।”


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স