ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ আগুনে পড়িয়ে দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ তৈরির চ্যালেঞ্জ নিয়েছেন সংশ্লিষ্ট শিল্পীরা। এই ‘মুখাকৃতি’ বানানোর কাজে থাকা চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বলছেন, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। রাতের মধ্যেই তারা কাজটি শেষ করবেন।
বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৪ এপ্রিল) উদ্যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ-১৪৩২। এদিন সকাল ৯টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরু হবে।
এর আগে শনিবার (১২ এপ্রিল) রাতেই থার্মোকল বা শোলা দিয়ে নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি বানানোর কাজ শুরু হয়। আজ রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশির ভাগ কাজ শেষ হয়েছে। রাতের মধ্যেই পুরো কাজ শেষ হতে পারে। নতুন করে তৈরি করা এই ‘মোটিফের’ উচ্চতা হতে যাচ্ছে ১৬ ফুট।
এই ‘মুখাকৃতি’ বানানোর কাজে থাকা একজন বলেন, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার পর একেবারে অল্প সময়ে এটি আবার তৈরি করা বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি। এটা যথা সময়ে করবই।
দৈনিক দুর্বার