ঢাকা | বঙ্গাব্দ

নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘গোলকোন্দা ব্লু’ ডায়মন্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে ২৩ ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ ধাঁধানো হীরাটি।

আগামী ১৪ই মে সুইজারল্যান্ডের জেনেভায়, ফোর সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম। ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি।

বোরনের কারণে গাঢ় নীল রঙ ধারণ করেছে এ ভিভিড ডায়মন্ডটি। দক্ষিণ-মধ্য ভারতের বিখ্যাত গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার।

ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এ হীরাটি। একসময় ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকরের মালিকানায় ছিল এটি। এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে এ রত্ন। বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার জার-এর ডিজাইন করা একটি আংটিতে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স