ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এই মামলায় দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন শ্রীমন্তপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও আনারুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতিকুর রহমান এই আদেশ দেন।

মামলার বরাত দিয়ে আদালতের স্টেনোগ্রাফার মো. সাইদুর রহমান জানান, ২০২১ সালে ১৬ জুলাই গাইবান্ধার রংপুর-ঢাকা মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে থাকাম একটি ট্রাক তল্লাশি করে র‍্যাব। পরে ট্রাকের ক্যাবিনে থাকা পলিথিনে মোড়ানো দুইটি প্যাকেট থেকে ৫৯০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এ সময় পাঁচজনকে আটক করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম প্রামাণিক বলেন, আদালতে দীর্ঘ শুনানি শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স