ঢাকা | বঙ্গাব্দ

মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান এএফএ সভাপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, আমি আশা করি মেসি বিশ্বকাপে খেলবে। এটা আমরা সবাই চাই। আমি মনে করি, সে তার প্রাপ্য সম্মান পেয়েছে। এটা পুরোপুরি তার ইচ্ছার ওপর নির্ভর করছে— সে কেমন অনুভব করছে এবং তার চাওয়া কতটা। আমাদের উচিত তাকে মুক্তভাবে থাকতে দেয়া এবং তার খেলা উপভোগ করা। আমাদের এখনও বিশ্বের সেরা ফুটবলারের খেলা দেখার সুযোগ আছে, এটুকুই যথেষ্ট।

তিনি আরও বলেন, আগামী জুনে ৩৮ বছরে পা রাখতে চলা মেসি তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করেছেন এবং এখনও দুর্দান্ত ফর্মে আছেন। তাকে নিজের গতিতে এগোতে দেয়া উচিত।

তাপিয়ার কাছে মেসি ইতিহাসের সেরা ফুটবলার। এমনকি আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার চেয়েও বড়।

তিনি বলেন, নিঃসন্দেহে, আমার কাছে মেসিই সেরা। যদিও এ নিয়ে নানা মত থাকতে পারে। দিয়েগো ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, তিনি অসাধারণ পরিস্থিতিতে খেলেছেন, এটা প্রমাণিত। দুজনের সময়ও ভিন্ন ছিল। আমাদের গর্বিত হওয়া উচিত, কারণ আমরা দুইজনকেই পেয়েছি, যারা দুজনই বিশ্বের সেরা এবং আর্জেন্টিনার সন্তান।

সবশেষে, তাপিয়া মেসির বিনয় এবং মানবিক গুণের প্রশংসা করে বলেন, সে অসাধারণ একজন মানুষ, চমৎকার এক ব্যক্তিত্ব। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তেরা শিরোপা ধরে রাখবে— এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স