ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৫০

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় ২০ জনেরও বেশি লোক আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এ হামলাগুলো চালায় রাশিয়া।

মস্কোর তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সাথে আলোচনা করা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘চারটি জেলায় রাশিয়ার বিশাল আক্রমণের কারণে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে।’

তিনি আরো বলেন, ড্রোন হামলার ফলে আগুন লেগে যায়। এতে আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, কিয়েভ ও ওয়াশিংটন ইউক্রেনে খনিজ উত্তোলনের জন্য একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার পর হামলার ঘটনাটি ঘটলো।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স