শমিত ছাড়াও এই একাদশে আছেন কাভালরির ৩ তারকা। ইয়র্কের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি ও ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এছাড়া, আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে খেলা থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন শমিত সোম। গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান তিনি। সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান। এখন শুধু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার অনুমোদনের অপেক্ষা।
আল-আমিন সাঈফী