ঢাকা | বঙ্গাব্দ

নারী নির্যাতন মামলায় কারাগারে গায়ক নোবেল

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এর আগে, মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। আজ মঙ্গলবার এই ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় ডিএমপি।

ক্ষুদে বার্তায় বলা হয়, ডেমরা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। গত ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করে। একপর্যায়ে বাসার স্টুডিও দেখানোর উদ্দেশে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয়। ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে। এছাড়া, নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মে মাসের ১৯ তারিখ ২০২৫ পর্যন্ত ভুক্তভোগীকে আটক রাখে নোবেল।

এর আগে ২০২৩ সালে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে করা এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স