ঢাকা | বঙ্গাব্দ

সরকার এবং সেনাবাহিনী একে অপরের সহযোগিতায় কাজ করছে: সেনাসদর

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। এটা ভুলভাবে উপস্থাপন (মিসইন্টারপ্রেট) করার সুযোগ নেই বলে জানিয়েছে সেনাসদর।

আজ সোমবার (২৬ মে)  সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেকহোল্ডাররা বিভিন্ন সময়ে কথা বলেন, বলতে পারেন, এটা নিয়ে এতো... আমরা যেভাবে চিন্তা করছি, সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে... দেখছি মিডিয়াতে, এরকম আসলেই কিছু হয়নি।

এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। এটা নিয়ে ভুলভাবে উপস্থাপন (মিসইন্টারপ্রেট) করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘করিডর ইস্যু অত্যন্ত স্পর্শকাতর। এটা নিয়ে বিভিন্নরকম কথা হয়েছে। আমি যখন বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরসা-আরএসও নিয়ে কথা বলেছি, আমরা একবারও করিডর নিয়ে কথা বলিনি। কারণ, সেটা আলাদা ইস্যু। এটার সঙ্গে আরসার-আরএসওর যে মুভমেন্ট, তাদের অস্ত্র নিয়ে যে চলাচল তার সম্পৃক্ততা নেই।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা আরও বলেন, ‘সরকার-সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে, এটা কখনই নয়। সংস্কারে সেনাবাহিনী একইভাবে কাজ করছে। ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করে যাবো বলে দৃঢ় বিশ্বাস করি।’

‘একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। সেখান থেকে উত্তরনের চেষ্টা করছে সরকার। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে। সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুক করা যায়, চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যে স্থিতিশীল অবস্থা চাই, সেখানে পৌঁছাতে পারবো। সেখানে সবার সহযোগিতা দরকার,’ যোগ করেন নাজিম-উল-দৌলা।


Sorce: NEWS


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted