ঢাকা | বঙ্গাব্দ

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল। নেদারল্যান্ডের পতাকাবাহী এম,ভি 'জাম্বু কিনাটি' নামক হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে। 

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা ১৫'শ মেট্টিক টন। জাহাজটিতে দুইটি ক্রেন রয়েছে। জাহাজটিতে একসাথে ৩ হাজার মেট্টিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। জাহাজটিতে করে ৪টি এ্যাংকোরেজ বোট ও ১টি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি এ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০ মেট্টিক টন। আর ক্রেনের ওজন ৫০ মেট্টিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চায়নার উদ্দেশ্য বন্দরের হাড়বাড়ীয়ার ৭নম্বর এ্যাংকোরেজ ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হয়েছিল। 

তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজ ইতোপূর্বে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি। 

এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণ ক্ষমতা ছিল ১ হাজার মেট্টিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা দেড় হাজার মেট্টিক টন। 


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted