ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় নিহত এক শীর্ষ কমান্ডারের স্থলাভিষিক্ত হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিমান ও মহাকাশ বাহিনীর নতুন প্রধান হিসেবে মাজিদ মুসাভিকে নিয়োগ দিয়েছেন।
আধা-সরকারি মেহের বার্তা সংস্থার বরাতে জানা গেছে, এক ডিক্রির মাধ্যমে এই নিয়োগ দেন খামেনি। নতুন নিযুক্ত কমান্ডার মাজিদ মুসাভি, সদ্য নিহত কমান্ডার আমিরালি হাজিজাদেহর স্থলাভিষিক্ত হবেন, যিনি শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বলে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।
শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বৃহৎ আকারের বিমান অভিযান পরিচালনা করে। হামলার লক্ষ্যবস্তু ছিল পারমাণবিক গবেষণা স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শীর্ষস্থানীয় সামরিক ও প্রযুক্তিবিদরা। ইসরায়েলের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক হুমকি প্রতিহত করা।
পাল্টা প্রতিক্রিয়ায়, ইরান সন্ধ্যায় ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। তেহরান জানিয়েছে, এটি ছিল “প্রতিরোধের অংশ হিসেবে প্রতিশোধমূলক ব্যবস্থা”।
আল-আমিন সাঈফী