সবশিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী ও শিক্ষার্থীর জন্য নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আসা সেবাগ্রহীতাদের জন্যও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে, অফিসের বাইরে একসঙ্গে তিনজনের বেশি ব্যক্তির অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আল-আমিন সাঈফী