ঢাকা | বঙ্গাব্দ

শ্রীলঙ্কা ভারতের মতো দল না, তাদের সাথে জেতা সম্ভব: হাবিবুল বাশার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
শ্রীলঙ্কা ভারতের মতো দল না, তাদের সাথে জেতা সম্ভব: হাবিবুল বাশার ছবির ক্যাপশন: শ্রীলঙ্কা ভারতের মতো দল না, তাদের সাথে জেতা সম্ভব: হাবিবুল বাশার
ad728

ভারতের সাথে যে কোনও ম্যাচ জেতাটা কঠিন হলেও শ্রীলংকার সাথে জেতা সম্ভব- এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার।
 
মিরপুরে নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাতকারে  তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শ্রীলংকার সাথে খেলাটা প্রতিযোগিতামূলক হবে। তবে তাদের সাথে খেলায় ইভেন্ট থাকে। যারা ভালো খেলবে তারাই জিতবে। সেখানে ভারতের সাথে খেলা একটু কঠিন কারণ তারা এগিয়ে গেছে । 

তিনি আরও বলেন, আমাদের খারাপ সময় যাচ্ছে এটা ঠিক তবে এটা মন থেকে দূর করে দিতে হবে। আমার মনে হয় সিরিজটা শুরু করি যদি সেরা খেলা খেলতে পারি তাহলে আমাদের জেতা সম্ভব। এর জন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।

মেহেদী হাসান মিরাজের নতুন ক্যাপ্টেন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তার অভিজ্ঞতা রয়েছে। আশা করি দলের বাকিরা তাকে সহযোগিতা করবেন। কারণ দলটা কঠিন সময় দিয়ে যাচ্ছে, তাই তাকে সময় দেই সাপোর্ট দেই। আমার বিশ্বাস মিরাজ ভালো করবে।

তিনটা ফরমেটে তিনজন ক্যাপ্টেন, এটাকে ভালো চোখে দেখছেন হাবিবুল। তার মতে একজন ক্যাপ্টেনের জন্য তিনটি ফরমেট হ্যান্ডেল করা কঠিন হয়ে যায়, আবার সময়ও পাওয়া যায় না। এই সিদ্ধান্ত দলের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স