ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় অপহরণের পর চোখ তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
কুমিল্লায় অপহরণের পর চোখ তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার ছবির ক্যাপশন: কুমিল্লায় অপহরণের পর চোখ তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার
ad728

কুমিল্লা জেলার সাবেক ছাত্রদল ওয়ার্ড সভাপতিকে অপহরণের পর চোখ তুলে ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

আজ সোমবার (১৬ জুন) দুপুরে ভুক্তভোগী ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্ত করে মামলা গ্রহণ করার জন্য অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২০ জুলাই ঢাকা থেকে ট্রেনযোগে কুমিল্লা স্টেশনে পৌঁছালে আসামী এম এ জাহেরসহ ১৫ জন মিলে অপহরণের পর নির্যাতন করে তার দুটি চোখ উঠিয়ে ফেলা হয়।

এই অভিযোগে কুমিল্লা ৫ আসনের‌ সাবেক সংসদ সদস্য এম এ জাহেরকে প্রধান আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স