ঢাকা | বঙ্গাব্দ

রেমিট্যান্স যোদ্ধাদের সুখবর দিলো বাংলাদেশ বিমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
রেমিট্যান্স যোদ্ধাদের সুখবর দিলো বাংলাদেশ বিমান ছবির ক্যাপশন: রেমিট্যান্স যোদ্ধাদের সুখবর দিলো বাংলাদেশ বিমান
ad728

রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ রেয়াতি ভাড়া ঘোষণা করেছে।

বিমান জানায়, সৌদি আরব ও মালয়েশিয়াগামীকর্মীদের জন্য আগে থেকেই ‘ওয়ার্কার ফেয়ার’ বা বিশেষ ভাড়া চলমান। পাশাপাশি নতুন কয়েকটি রুটেও এ ভাড়া চালু করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, বিমান নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটেও রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া নির্দিষ্ট বা ওয়ার্কার ফেয়ার টিকিট চালু করেছে। তবে বিশেষ রেয়াতি ভাড়া শুধু একমুখী (ওয়ানওয়ে) টিকিটের জন্য প্রযোজ্য।

এছাড়া প্রবাসীদের গুরুত্ব ও অবদান বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতীতের মতো ভবিষ্যতেও রেমিট্যান্সযোদ্ধাদের যাত্রা আরও সাশ্রয়ী, সহজ ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জন্য বিশেষ ভাড়া ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স