আগামী সাত দিনের মধ্যে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার এ আদেশ দেন। শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি ২৪ জুন। সে দিন আসামিরা উপস্থিত না হলে, আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে।
এ দিন আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলার এই দুই আসামি ভারতে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি।
এছাড়া এ দিন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আল-আমিন সাঈফী