ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই চীনের সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলে সতর্কবার্তা দিয়েছে চীন।

আজ সোমবার (১৬ জুন) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘ইরানের ওপর ইসরায়েলের হামলা ও সামরিক উত্তেজনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি উভয় পক্ষকে দ্রুত উত্তেজনা প্রশমন করে আলোচনার মাধ্যমে সঠিক পথে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে।

সতর্ক করে তিনি আরও বলেন, ‘যদি ইসরায়েল ও ইরানের সংঘাত অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই প্রথম দফায় চরম ভোগান্তিতে পড়তে হবে।’


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স