ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে ট্রাইব্যুনাল পরিদর্শন করলো জাতিসংঘের প্রতিনিধি দল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
অবশেষে ট্রাইব্যুনাল পরিদর্শন করলো জাতিসংঘের প্রতিনিধি দল ছবির ক্যাপশন: অবশেষে ট্রাইব্যুনাল পরিদর্শন করলো জাতিসংঘের প্রতিনিধি দল
ad728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গুম বিষয়ক জাতিসংঘের ৫ সদস্যের প্রতিনিধি দল। সোমবার (১৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন তারা।

এর আগে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সদস্যরা সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে। রোববার চার দিনের সফরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য বাংলাদেশে আসেন। প্রায় একযুগ ধরে গুমের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ জানিয়ে আসছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স-ডব্লিউজিইআইডি। ২০২০ সালের ২৪ এপ্রিল শেষবার সফরের অনুমতি চেয়েছিল ডব্লিউজিইআইডি। কিন্তু সেসময় অনুমতি দেয়নি তৎকালীন সরকার।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স