ঢাকা | বঙ্গাব্দ

গংগাচড়া উপজেলায় সেলাই প্রশিক্ষণ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
গংগাচড়া উপজেলায় সেলাই প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন: গংগাচড়া উপজেলায় সেলাই প্রশিক্ষণ শুরু
ad728

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ে রংপুর জেলায় গংগাচড়া উপজেলায় সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকালে রংপুর জেলায় গংগাচড়া উপজেলায় লক্ষাটারি ইউনিয়নের মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে উপজেলার চরের নারীরা অংশগ্রহণ করেছেন।

বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলায় গংগাচড়া উপজেলায়  লক্ষাটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-হাদী, প্রশিক্ষক মো. শাহাজান হোসেন বাবু। এ সময় সেখানে ছিলেন বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক  আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শাহারিয়া সাগর প্রমুখ।

লক্ষাটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, বাড়িতে বসে সেলাই মেশিন দিয়ে একটি পরিবার পরিবারের কষ্ট লাঘব করতে পারে। প্রশিক্ষণ গ্রহণ বা সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন অনেকে গরীব নারী। কিন্তু সুযোগ ও সামর্থ্যরে কারণে সেটা সম্ভব হয় না। ফলে এমন মানুষদের জন্য বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ প্রশংসার দাবি রাখে। 

তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণে ২০ জন অসচ্ছল নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘ তাদের প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করবে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স