ঢাকা | বঙ্গাব্দ

সব জেলায় আয়োজন করা হবে সেবামূলক মেলা: শারমীন মুরশিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
সব জেলায় আয়োজন করা হবে সেবামূলক মেলা: শারমীন মুরশিদ ছবির ক্যাপশন: সব জেলায় আয়োজন করা হবে সেবামূলক মেলা: শারমীন মুরশিদ
ad728

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামী জুলাই মাসে দেশের সকল জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলার আয়োজন করা হবে। 

এ মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে। এভাবে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সমাজ থেকে সহিংসতা দূর করতে এবং নারী ও শিশু নির্যাতন মুক্ত এলাকা গড়ে তুলতে আমরা কাজ করবো। গত ১০ মাসে আমাদের যে অর্জন তা ধরে রাখতে হবে।’ 

তিনি বলেন, ‘দেশের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে সমাজে অবহেলিত মানুষের  সেবামূলক কাজে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তনের যে কাজ হাতে নিয়েছি তা দ্রুতগতিতে করতে চাই। এ সেবামূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো এবং আমাদের এ অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করবো।’


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স