ঢাকা | বঙ্গাব্দ

ফের কাজ করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ২৪ ঘণ্টায় ২৮ যুদ্ধবিমানকে বাধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ফের কাজ করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ২৪ ঘণ্টায় ২৮ যুদ্ধবিমানকে বাধা ছবির ক্যাপশন: ফের কাজ করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ২৪ ঘণ্টায় ২৮ যুদ্ধবিমানকে বাধা
ad728

ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফের কাজ করা শুরু করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ২৪ ঘণ্টার মধ্যে ২৮টি ‘শত্রু বিমান’ আটকে দিয়েছে। যা ইরানের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।

মঙ্গলবার (১৭ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ তথ্য জানায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এর আগেও একাধিকবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

তবে ইসরায়েল বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। তারা বলছে, ইরানে তাদের অভিযানের সময় কোনো যুদ্ধবিমান বা ক্রু সদস্যের ক্ষতি হয়নি।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স