ঢাকা | বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
বাকেরগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: বাকেরগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা
ad728
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে তার নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন। নিহত আসমা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর তার স্ত্রী মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার অনুরোধ করেন। তিনি দ্রুত বাসায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আসমা বেগমকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, নিহতের গলার ঘাড়ের ডান পাশে দুটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি আবুল কালাম আজাদ বলেছেন, এখন পর্যন্ত হত্যার রহস্যের কোনো সূত্র পুলিশ জানতে পারেনি। আইনি প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স