ঢাকা | বঙ্গাব্দ

আমাদের দল এখনো তরুণ, সুযোগ দেন: মিরাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ছবির ক্যাপশন: টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ।
ad728

টেস্টের পর ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯৯ রানের বিশাল জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ফলে প্রথমবার লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না মিরাজ-শান্তদের। লঙ্কানরা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

তবু এই সিরিজ থেকে কি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মঙ্গলবার (৮ জুলাই) পুরস্কার বিতরণীতে মেহেদী হাসান মিরাজ বললেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

বাংলাদেশের ওয়ানডে দলে নতুন বলতে যদিও দুজন—পারভেজ হোসেন ও তানভীর ইসলামের অভিষেক হয়েছে এই সিরিজে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস খেলছেন এক দশকের বেশি সময় ধরে। মিরাজেরও আন্তর্জাতিক ক্যারিয়ার নয় বছরের কাছাকাছি। তবে কেউই সেভাবে ধারাবাহিক হতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতার অভাবে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটসম্যানদের দুর্দশা আজ আবারও স্পট ফুটে উঠেছে। কেন এই ব্যর্থতা? মিরাজের উত্তর, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারেনি। শুরুতেও জুটি হয়নি। আমার মনে হয় এখানেই সমস্যা হয়েছে।’

লক্ষ্য তাড়ায় বাংলাদেশ প্রথম ২০ ওভারে খুব একটা খারাপ করেনি। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০২ রান করে ফেলেছিল। তবে এরপর ৮১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে।  

মিরাজ জানালেন, জয়ের সম্ভাবনা দেখছিলেন তারাও, ‘আমি ও তাওহিদ (হৃদয়) যেভাবে ব্যাট করছিলাম, আমরা আলোচনা করছিলাম আমাদের ইতিবাচক খেলতে হবে। যদি সুযোগ আসে, জয়ের দিকে যাব। শেষ ১০ ওভারে আমরা চেষ্টা করব। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করেছি।’


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted