ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহতদের একটি হালনাগাদ সংখ্যা প্রকাশ করেছে ইরান সরকার। সরকার বলেছে, এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে।
ইরানের শহীদ ও ভেটেরান্স ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি সোমবার (৭ জুলাই) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহতের সংখ্যা ১ হাজার ১০০-তেও পৌঁছাতে পারে, কারণ অনেকেই গুরুতর আহত অবস্থায় আছেন।’
যুদ্ধ চলাকালীন ইরান ইসরায়েলের ১২ দিনের বোমা হামলার প্রভাব মূল্যায়ন কমিয়ে দেখানোর চেষ্টা করে, যদিও এসব হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক স্থাপনা এবং পারমাণবিক অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।