ঢাকা | বঙ্গাব্দ

বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব ছবির ক্যাপশন: বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব
ad728

একসময় ছিলেন মাঠ ও মাঠের বাইরের অদ্বেয় জুটি। সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্বের গল্প ছিল বাংলাদেশ ক্রিকেটের আলোচিত অধ্যায়। সেই বন্ধনেই এখন ফাটল, বহুদিন ধরে যা স্পষ্ট হয়ে উঠেছে নানা ইঙ্গিতে। এবার যুক্তরাষ্ট্রের একটি ফ্র্যাঞ্চাইজি লিগের অনুষ্ঠানে সাকিব নিজেই মুখ খুললেন তামিম ও মুশফিকুর রহিমের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়ে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারের মন্তব্যে ফুটে উঠেছে অতীতের উষ্ণতার সঙ্গে বর্তমানের শীতল বাস্তবতা। 

জাতীয় দলের সতীর্থদের নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইয়ের সাথে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’

এই বয়সে সাকিবের উপলদ্ধি ‘বেস্ট ফ্রেন্ড' বলে কিছুই নেই, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’

এদিন জাতীয় দলের আরও দুই সতীর্থ রুবেল হোসেন-তাসকিন আহমেদকে নিয়েও খোলামেলা কথা বলেন সাকিব। বলেন, ‘তাদের সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনও আছে।’


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted