বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকসহ মোট ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ১৪১ জন এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ১৬ জন বাংলাদেশি আটক ছিলেন। এছাড়া আরও পাঁচজন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন।
আইওএম-এর তত্ত্বাবধানে পরিচালিত বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বিমানটি বুধবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।