এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকের প্রত্যাশা থাকে জিপিএ-৫। কিন্তু ফলাফল প্রকাশের পর অনেক সময় তা প্রত্যাশা অনুযায়ী হয় না। এতে শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
প্রতিবছর এসএসসি ফলাফলের পর আত্মহত্যাচেষ্টা কিংবা আত্মহত্যার খবর গণমাধ্যমে আসে। তাই ফলাফল প্রকাশের দিনে অভিভাবকদের বড় দায়িত্ব থাকে। প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হলে তাই অভিভাকদের সন্তানের প্রতি কিছু করণীয় থাকে।
সন্তানের প্রতি অভিভাবকের করণীয় :
ফলাফল প্রকাশের পর নিজের ও সন্তানের প্রত্যাশিত ফলাফল না হলে বিরক্ত নয়, বরং সন্তানকে সময় দিন। তাকে নিয়ে ঘুরতে বের হওয়া কিংবা পরবর্তী সময়ের জন্য অনুপ্রাণিত করুন। কারণ সন্তানদের প্রথম ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান বাবা-মা।
এ ছাড়া ফলাফল প্রকাশের পর বাড়ির পাশের কিংবা বন্ধুদের সাফল্য টেনে সন্তানদের সঙ্গে তুলনা করবেন না।
