ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2025 ইং
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তার ছবির ক্যাপশন: স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তার
ad728

বগুড়ায় গৃহবধূ ববি খাতুন হত্যা মামলায় তার স্বামী ও স্বামীর পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার রাতে র‌্যাব-১২, বগুড়া এবং র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে রাজধানীর সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার (১০ জুলাই) র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ২৫ মে রাতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ববি খাতুনকে শারীরিকভাবে নির্যাতনের পর স্বামী রোহান ছুরি দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। ববি বগুড়ার জহুরুলনগরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।

পরদিন নিহতের মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই রোহান ও বেলি বেগম পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়া থেকে রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted