ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ব্যাটার। ১৪ বছর বয়সেই তারকা তকমা জুড়ে গেছে তার নামের পাশে।
ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও রীতিমতো ঝড় তুলেছেন বৈভব। সেখানেই তার সাক্ষাৎ পেতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে গেলেন দুই তরুণী। সেই দুই ভক্তের সঙ্গে সাক্ষাতের ছবি নিজেদের সামাজিক মাধ্যমে দিয়েছে বৈভবের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
ছবিতে দেখা যায়, রাজস্থানের আইপিএল জার্সি পরে আছেন আনায়া ও রিভা নামের দুই তরুণী। নিজেদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাজস্থান রয়্যালস জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি পরা এবং বৈভব ও ভারতীয় দলের জন্য চিয়ার-আপ দেওয়া।’
আরও পড়ুনইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গিলের
০৩ জুলাই, ২০২৫
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ ইংল্যান্ডের ওর্কেস্টারশায়ার শহরে খেলেছে ভারতীয় যুবারা। ফলে সেখানেই অবস্থান করছিলেন বৈভবও। ভক্তরাও তাকে একনজর দেখতে ছুটে গিয়েছেন ওই শহরে। আনায়া ও রিভা দুজনেই বৈভবের বয়সী, তাদের সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে বলে ভারতীয় এই ব্যাটার নিজেও জানিয়েছেন। উল্লেখ্য, ভারতীয় যুবারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংলিশদের।
ইংল্যান্ডে ব্যাট হাটে দারুণ সময় কাটাচ্ছেন বৈভব। সদ্যই সমাপ্ত যুব ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে ১৭৪.০২ স্ট্রাইকরেট এবং ৭১ গড়ে তিনি ৩৫৫ রান করেছেন। ১৪ বছর বয়সী এই ব্যাটার ৫২ বলে ১৪৩ রানের একটি ইনিংস খেলেছেন যুব ওয়ানডেতে যেটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছে।
নিউজটি আপডেট করেছেন : Deleted