ঢাকা | বঙ্গাব্দ

দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন: দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত
ad728

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ১ দশমিক ৫৮ শতাংশ।

নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২০ জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৪ জনে অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted