ঢাকা | বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

এর আগে, সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী।

গতকাল সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ আজ হতবাক। এটি কারও ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে কি জবাব দেব।

প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা-বাবা এখনও সন্তানকে খুঁজছে। বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করা হবে। কিন্তু দুর্ঘটনায় নিহতরাতো আর ফিরবে না।

এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স