ঢাকা | বঙ্গাব্দ

সিরিজ রক্ষার ম্যাচে ভারত দলে ৩ পরিবর্তন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আজ বুধবার (২৩ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্ট।

সিরিজে চতুর্থবারের মতো টস হেরেছেন কাপ্তান শুবমান গিল। ইংলিশরা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত তুলেছে বিনা উইকেটে ৬০। কেএল রাহুল ৩৭ রানে এবং যশস্বী জয়সওয়াল ২০ রানে অপরাজিত আছেন।

ভারতের একাদশে করুন নায়ারের জায়গায় ঢুকেছেন সাই সুদর্শন। নিতিশ রেড্ডির জায়গায় নেয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। আকাশ দীপের পরিবর্তে ম্যাচে অভিষেক হতে যাচ্ছে পেসার অংশুল কাম্বুজের। 

একাদশে আছেন ওয়াশিংটন সুন্দর। চোট পাওয়া ঋষভ পান্তও খেলছেন।

ম্যানচেস্টারে রেকর্ড অবশ্য ভারতের প্রতিকূলে। ৯ ম্যাচের চারটিতে হেরেছে তারা এবং পাঁচটি টেস্ট ড্র হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স